ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঙাটুঙ্গি ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমিকে ১০টি বাইসাইকেল দিয়েছেন জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম। বুধবার (৭ অক্টোবর) ওই নারী ফুটবল দলকে এ সাইকেল দেওয়া হয়।
এ উপলক্ষে এদিন বিকেলে ঐ একাডেমি মাঠে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)নূর কুতুবউল আলম, একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ তাজুল ইসলাম, রানীশংকৈলেরর দায়িত্বে থাকা পীরগঞ্জ ইউএনও রেজাউল করিম, রানীশংকৈল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রানীশংকৈল সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা প্রমুখ।
আরও পড়ুন: পিরোজপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চীনা নাগরিক নিহত
এ ছাড়াও একাডেমির সদস্য, খেলোয়াড়, অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক তার সংক্ষিপ্ত বক্তব্যে ঐ একাডেমির উন্নয়নে আরও সহযোগিতার আশ্বাস দেন।
ইত্তেফাক/এএএম