জেলার আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ পাতে এক কিশোরসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে জলসুখার ইছবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলেন—ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভরাজ মিয়া (১৫) ও একই গ্রামের মজমিল মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা জাল নিয়ে ইছবপুর গ্রামের একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টি ও বজ পাত হচ্ছিল। এক পর্যায়ে বজ পাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার ঘটনা নিশ্চিত করেন। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান খান জানান, পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।