একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ রাজিব ইসলাম (২৭) নামের একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকালে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদের নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ সাতটি মামলা রয়েছে।