রামগতিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগতিতে আছমা বেগম (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকার পাটোয়ারী বাড়ির একটি ভাড়া করা ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ঐ বাড়ির ভাড়াটিয়া মো. পরানের স্ত্রী ও কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ফতেহপুর গ্রামের মো. আবদুল হকের মেয়ে। ২২ দিন আগে তার বিয়ে হয়। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।