বরিশালে ছাত্রী ধর্ষণ মামলায় আটক ১

বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে   ছাত্রী ধর্ষণ মামলায় শেখ মনির হোসেন জীবন (২৯) নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয়রা তাকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করে। সে খুলনার রুপসা ব্রিজসংলগ্ন বৌ বাজার এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। এ ঘটনায় ঐ ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি জানান, জীবন তাকে ধর্ম-মা ডেকেছে। এ সুযোগে তার বাড়িতে আসা-যাওয়া ছিল। এদিন দুপুরে তাদের অনুপস্থিতিতে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষণ করে। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নির্যাতনের শিকার ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।