গজারিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে ২০১৯-২০ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ১০০ শিক্ষার্থীকে এককালীন অনুদান হিসেবে ৪ হাজার টাকা করে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।