ফিরে দেখা

প্রবাদ

‘প্রবাদ’ লোকসাহিত্যের অন্যতম বিশিষ্ট শাখা। মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তিই প্রবাদ। ব্যক্তি বা সমাজ জীবনের অভিজ্ঞতার ফলে প্রবাদের সৃষ্টি। প্রবাদের লক্ষ্য নীতি ও উপদেশ বিতরণ। কোন কালে এবং কার মাধ্যমে প্রবাদের সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট করে বলা যায় না। তবে বাস্তব জীবনের প্রয়োজনে প্রবাদের ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। প্রবাদে আছে জ্ঞান ও সত্য প্রচারের প্রচেষ্টা। প্রবাদের আকার সংক্ষিপ্ত, বক্তব্য তাত্পর্যপূর্ণ এবং ভাষা শ্রুতিমধুর। প্রবাদের কিছু নমুনা:

 

নানান বরণ গাভী রে ভাই একই বরণ দুধ,

জগত্ ভরমিয়া দেখলাম একই মায়ের পুত।

 

অথবা,

 

চিড়া বল পিঠা বল ভাতের মতো না,

খালা বল ফুফু বল মায়ের মতো না।

 

অথবা,

 

যদি থাকে বন্ধুর মন গাঙ পার হইতে কতক্ষণ।

 

এমনি অসংখ্য প্রবাদ মানবমনের বিচিত্র অভিজ্ঞতার বহিঃপ্রকাশ।

 

শরীফুল ইসলাম শরীফ