বুয়েটের আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ (২২) হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী উপপরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সাক্ষ্য দিয়েছেন। গতকাল বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই সাক্ষ্য গ্রহণ করেন। দেলোয়ার হোসেন ঘটনার সময় চকবাজার থানায় এসআই পদে কর্মরত ছিলেন। তখন তিনি এ হত্যা মামলায় ছয় ধরনের আলামত জব্দ করেন।

এদিকে সাক্ষীর জবানবন্দি রেকর্ডের পর অভিযুক্ত ২৫ আসামির আইনজীবীরা তাকে জেরা করেন। এ নিয়ে মামলার বাদী নিহতের বাবা মো. বরকতউল্লাহসহ দুই জনের সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হলো।