বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের গাড়িতে ফের হামলা

ঢাকা-৫ উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে ফের হামলা হয়েছে। হামলায় সালাহউদ্দিন আহমেদ অক্ষত থাকলেও তার গাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। গতকাল বুধবার দুপুরে নির্বাচনি গণসংযোগ শেষে যাত্রাবাড়ীতে প্রধান নির্বাচনি অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের ওপর তার গাড়িতে হামলা হয়।