শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের বেহাল অবস্থা

শ্রীমঙ্গল উপজেলায় শহর থেকে সিন্দুরখান বাজার পর্যন্ত ১০ কিলোমিটার সড়কে ছোট-বড় ভাঙন দেখা দিয়েছে। 

হাজি আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো: ফিরোজ আহমেদ জানান, বেশ কয়েক বছর ধরেই সিন্দুরখান সড়কের বেহাল অবস্থা। সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল জানান, এরই মধ্যে উপজেলা এলজিইডি থেকে টেন্ডার দেওয়া হয়েছে। 

উপজেলা এলজিইডি প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, প্রায় দুই কিলোমিটারের মতো কাজ করার পর করোনা পরিস্থিতি ও অতিবৃষ্টিতে কাজ করা সম্ভব হচ্ছে না। শিগিগরই বাকি কাজ সম্পন্ন করা হবে।

ইত্তেফাক/এমএএম