মহামারি করোনা ভাইরাসের বিষে বিষাক্ত পুরো বিশ্ব। সাময়িক কারণে এর প্রভাব কমলেও ফ্রান্সে নতুন করে করনায় আক্রান্তের রেকর্ড গড়েছে। পাঁচ দিনের মধ্যে বুধবার নতুন সংক্রমণের রেকর্ডের কথা জানানো হয়েছে। ২৪ ঘণ্টা ধরে প্রায় ১৯,০০০ করোনায় সনাক্ত হয়েছে। যা গত তিন মাসে মধ্যে সর্বোচ্চ ছিলো।
চলতি বছরের মার্চ মাসে মহামারী শুরুর পর থেকে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৩৫০৫ জনে। যা বিশ্বের দশম সর্বোচ্চ।
ফ্রান্সের রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন মহামারীকে নিয়ন্ত্রণে রাখতে নতুন নিষেধাজ্ঞা জারি করেছেন, যার মধ্যে প্যারিসসহ বড় শহরগুলোতে রাত দশটায় বার বন্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
ফ্রান্সের প্রধান দুটি টেলিভিশন চ্যানেল প্রচারিত একটি সাক্ষাত্কারের সময় ম্যাক্রন বলেছেন, যে জায়গাগুলোতে করোনা ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে সেখানে নতুন করে বিধিনিষেধ আরোপ করা হবে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান এবং অর্থমন্ত্রী ব্রুনো লে মাইরসহ বৃহস্পতিবার একটি করোনা ভাইরাস সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন করবেন। সেখান থেকে আরো বেশকিছু সিন্ধান্ত জানানো হবে। সূত্র: রয়টার্স।
ইত্তেফাক/বিএএফ