রূপের খনি সুরের ধ্বনি
আমার প্রিয় দেশ
কিচিরমিচির ডাকে পাখি
ফুল ফসলে বেশ।
আকাশভরা নীলের শোভা
হরেক মেঘের মেলা
ঝিলের জলে শাপলা হাসে
মাছরা করে খেলা।
এঁকেবেঁকে বইছে নদী
সবুজ জমিন ঘেঁষে
ধন্য আমার জীবন মাগো
তোমায় ভালোবেসে!
রূপের খনি সুরের ধ্বনি
আমার প্রিয় দেশ
কিচিরমিচির ডাকে পাখি
ফুল ফসলে বেশ।
আকাশভরা নীলের শোভা
হরেক মেঘের মেলা
ঝিলের জলে শাপলা হাসে
মাছরা করে খেলা।
এঁকেবেঁকে বইছে নদী
সবুজ জমিন ঘেঁষে
ধন্য আমার জীবন মাগো
তোমায় ভালোবেসে!