এই ছুটির রাতেই দীপ্ত টেলিভিশন রাত ১১টা ০৫ মিনিটে আসছে নতুন নতুন একক নাটক নিয়ে। নাটকগুলোতে থাকছে তরুণ প্রজন্মের রম্য-রোমান্টিকতার সব গল্প। সেসব গল্পে আপনি কখনো আবেগে ভাসবেন তো কখনো আবার প্রাণ খুলে হাসবেন। জনপ্রিয় অভিনয়শিল্পী আর কুশলী-নির্মাতাদের সমন্বয়ে শুক্রবারের ছুটির রাত হয়ে উঠছে গল্পের রাত। আজ রাত ১১টা ০৫ মিনিটে প্রচারিত হবে নতুন একক নাটক ‘লাভ বাইটস’। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ, তাসনিয়া ফারিন, সাব্বির ও অর্ণব। নওশীন ও নিলয়ের ১ বছর ১০ মাস ১০ দিনের ভালোবাসার সম্পর্কের বিচ্ছেদ করে নিলয়। কিন্তু নওশীন তা মেনে নিতে পারে না। সম্পর্ক ঠিক করতে নওশীন সাহায্য নিতে যায় রেডিওর আরজের। শেষ পর্যন্ত জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ছুটির রাতের আজকের নাটকে।