হজে পাঠানোর নামে প্রতারণা, অবশেষে গ্রেফতার ১৪ মামলার পলাতক আসামি

হজে পাঠানোসহ বিভিন্ন অজুহাতে সাতক্ষীরা থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে ছিলেন ১৪টি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি শামছুজোহা আবির (৩২)। নড়াইলের কালিয়ায় দুই বছর ধরে পালিয়ে থাকার পর কালিয়া থেকে তাকে গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চাচুড়ী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আবির সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার বড়বিলা গ্রামের মো. রুহুল কুদ্দুসের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবির প্রায় দুই বছর আগে সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার হজে যেতে ইচ্ছুক বহু মানুষের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়।  হজে যেতে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে ১৪ জন মামলা করেন। এরপর আত্মগোপনে যায় আবির। এরই মধ্যে পুলিশ তার অবস্থান জানতে পেরে গ্রেফতার করে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, আবিরকে পাটকেলঘাটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

ইত্তেফাক/এসি