আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি গ্রিড লাইনে ত্রুটি, বিদ্যুৎ উৎপাদন সরবরাহ বিঘ্নিত ফের চালু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি গ্রিডলাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদনে বিপর্যয় হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে একটি বিকট শব্দে এই বিপর্যয় দেখা দেয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জসহ মোট ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে একটি বিকট শব্দ হয়ে আশুগঞ্জ-সিরাজগঞ্জ ১৩২ কেভি গ্রিডলাইন ট্রিপ করে। এতে করে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কম্বাইন্ড সাইকেল ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট বন্ধ হয় এবং ব্রাহ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জ জেলাসহ ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে গ্রিড লাইনের ত্রুটি মেরামত শেষে প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১১টা ২০ মিনিটে ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। নিজস্ব প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে দুপুর ১টার মধ্যে বন্ধ ইউনিট দুটি চালু করে। 

ইত্তেফাক/এসি