জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামে গৃহবধূকে ধর্ষণ মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যোষেক জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত ঠাকুরের ছেলে। তবে ঘটনার পর থেকে সে পলাক রয়েছে। গ্রেফতার হওয়ার পর থেকে সাজা কার্যকর শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। ২০০৭ সালের ১৮ জানুয়ারি রাতে সাজাপ্রাপ্ত আসামি যোষেক ঐ গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ে করেন।