মাটির দেওয়াল ধসে গৃহবধূর মৃত্যু

সিংড়ায় বুধবার সন্ধ্যায় মাটির দেওয়াল ধসে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম আনোয়ারা (৩২)। তিনি শেরকোল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। স্থানীয়রা জানান, হঠাত্ বিকট শব্দ পেয়ে তারা ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় মাটির দেওয়ালের নিচে আনোয়ারার গোঙ্গানির শব্দ শুনে তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।