হাজীগঞ্জে দুই ফার্মেসির জরিমানা

মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে হাজীগঞ্জ বাজারে দুই ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে হাজীগঞ্জ বাজারের মেডিসিন কর্ণারে ১০ হাজার ও আর এক্স ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন প্রমুখ।