নাগেশ্বরীতে বৃহস্পতিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো নকুল বিশ্বাস (৬) ও সুমন বিশ্বাস (৬)।
এলাকাবাসী ও মৃতের স্বজনরা জানায়, ঐদিন সবার অগোচরে নকুল ও সুমন বাড়ির পাশে দুধকুমরের শাখা নদী সুবলপাড় ছড়ায় সম্ভবত গোসল করতে নামে। সেখানেই তারা গভীর পানিতে ডুবে যায়। বাড়ির লোক তাদের না পেয়ে এক পর্যায়ে ছড়ার পানিতে খোঁজ করে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়। কচাকাটা থানার ওসি মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।