৯ অক্টোবর
১৯৬৭: বিপ্লবী চে গুয়েভারা শত্রুপক্ষের গুলিতে নিহত
পৃথিবীর প্রায় সব বঞ্চিত মানুষের ভেতরে একজন চে গুয়েভারা বসবাস করেন। আর্জেন্টিনায় জন্মগ্রহণকারী চে পেশায় ছিলেন একজন ডাক্তার, তিনি সমগ্র লাতিন আমেরিকা ভ্রমণ করার সময় দেখেছিলেন ঐসব অঞ্চলের মানুষদের নিপীড়ন-বঞ্চনা। সেসব দুঃখ-দুর্দশা তাঁর মনে গভীরভাবে রেখাপাত করে। তারপরেই মানুষের মুক্তির কল্যাণে তিনি বিপ্লবী হয়ে ওঠেন। তাঁর একটি বিখ্যাত উক্তি হলো: ‘সবাই প্রত্যেকদিন চুলে চিরুনি চালায় যাতে চুল সুন্দর পরিপাটি থাকে, কিন্তু কেউ কেন হূদয় সুন্দর পরিপাটি রাখে না?’