এবারের আইপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন রাহুল ত্রিপাঠি। দ্বিতীয় ম্যাচেই ওপেনিংয়ে এসে নিজেকে চিনিয়ে ফেলেছেন। তার ৮১ রানের ওপর ভর করে কলকাতা নাইট রাউডার্স ১০ রানের জয় পেয়েছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। ম্যাচশেষে ত্রিপাঠিকে প্রশংসায় ভাসিয়েছেন কলকাতা অধিনায়ক দিনেশ কার্তিক। আর ত্রিপাঠি বলেছেন, তিনি সুযোগ কাজে লাগাতে পেরে খুশি। বুধবার রাতে আবুধাবিতে আগে ব্যাট করে ইনিংসের শেষ বলে ১৬৭ রানে অলআউট হয় কলকাতা। ত্রিপাঠি ৫১ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮১ রান করেন। জবাব দিতে নেমে চেন্নাই মাঝের ওভারগুলোতে পথ হারিয়ে ফেলে। ম্যাচশেষে চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, তারা এই ম্যাচের স্মৃতি দ্রুত সরিয়ে ফেলতে চান, ‘এরকম ম্যাচে একজন ব্যাটসম্যান অন্তত ভালো করবে, সেটা আশা করা যেত। তা হয়নি। এখন আমরা দ্রুত পরের ম্যাচে মন দিতে চাই।’