নানা-চাচা মিলে শিশুকে ধর্ষণ করলো

প্রতিবেশী নানা ও চাচা মিলে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের পর বৃহস্পতিবার শিশুটির নানা গোলাম মোস্তফাকে (৫০) গ্রেফতার করে পুলিশ। আর চাচা ইসমাইল (৪০) পলাতক রয়েছেন। ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ভূঞাপুরে। 

ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান, ৫ অক্টোবর ওই শিক্ষার্থীকে প্রতিবেশী নানা মোস্তফা ও চাচা ইসমাইল কাজের কথা বলে ঘরে ডেকে নেন। এরপর দুইজনে মিলে সংঘবদ্ধভাবে মেয়েটিকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে মেরে ফেলার হুমকি দেন তারা। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) মেয়েটি পেটে ব্যথা অনুভব করলে ধর্ষণের ঘটনাটি তার মাকে জানায়। এরপর তার বাবা বাদী হয়ে দুপুরে থানায় দুইজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অর্জুনা ইউনিয়নের চরা ল বাসুদেবকোল এলাকায় অভিযান চালিয়ে মোস্তফাকে গ্রেফতার করে। 

ওসি জানান, মোস্তফা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। 

ইত্তেফাক/জেডএইচ