আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে এই দুই দেশ ছাড়া তৃতীয় যে দেশটিকে সবচেয়ে উদ্বিগ্ন করেছে এই যুদ্ধ তা হলো ইরান। প্রায় দুই সপ্তাহ পরও প্রতিবেশী দুই দেশের মধ্যে লড়াই প্রশমনের কোনো লক্ষণ দেখা না দেওয়ায় উদ্বিগ্ন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি সতর্ক করেছেন, আজারবাইজান-আর্মেনিয়া লড়াই একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে।
প্রেসিডেন্ট রুহানিও গতকাল বলেছেন, ইরানের ভূমিতে অন্য কোনো দেশের গোলা বা ক্ষেপণাস্ত্র এসে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের শহরের এবং গ্রামের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। এদিকে নাগারনো-কারাবাখ অঞ্চলে যুদ্ধ বন্ধে জেনেভোয় বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মস্কোতেও সোমবার এ বিষয়ে বৈঠকে বসছে। -বিবিসি