কিশোরগঞ্জের সংগীতাঙ্গনের প্রিয় মুখ আনতারা মুকাররমা (১৮) আর নেই। আজ শুক্রবার সকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
তিনি চলন্ত অবস্থায় আন্তঃনগর প্রভাতী এগারসিন্দুর ট্রেনে উঠবার সময় স্লিপ খেয়ে ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আনতারা শহরের খড়মপট্টি এলাকার বাসিন্দা মোকাম্মেল হকের কন্যা। গুরুদয়াল সরকারি কলেজ থেকে তিনি গতবছর এইচএসসি পাশ করেছেন।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি আ. রহমান জানান, প্রশাসনের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ অভিভাবকের নিকট হস্তান্তর করা হয়। তার অকাল মৃত্যুতে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
ইত্তেফাক/এএম