বগুড়ার শেরপুরে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

বগুড়ার শেরপুরে চৌবাড়িয়া গুচ্ছ গ্রাম সংলগ্ন বাঙ্গালী থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ (৩৫) উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গুচ্ছ গ্রাম সংলগ্ন বাঙ্গালী থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গুচ্ছ গ্রামের বাসিন্দারা শুক্রবার সকালে বাঙ্গালী নদীর কচুরিপানার মধ্যে কালো রং এর বোরকা পরিহিত নারীর লাশ দেখতে পায়ে শেরপুর থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

প্রত্যক্ষশদর্শীরা জানায়, মৃত নারীর বয়স আনুমানিক ৩৫। তার দুই পা বাধা এবং গলায় ওড়না পেঁচানো ছিল। এছাড়া তার পায়ের স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ এক হাতের সাথে বাঁধা ছিল।

শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইত্তেফাক/এমআরএম