ধারাবাহিক নাটক ‘মি. টেনশন’-এ শিশুশিল্পী অপ্সরী

অল্প সময়ের মধ্যেই টেলিভিশন নাটকের পরিচিতি মুখ হয়ে ওঠা শিশুশিল্পী অপ্সরীকে এবার দেখা যাবে ধারাবাহিক নাটক ‘মি. টেনশন’ এ। ইতোমধ্যেই তার অভিনীত পর্বগুলো প্রচার শুরু হয়েছে। নাটকে মাহমুদুল ইসলাম মিঠু ও মনিরা মিঠুর মেয়ের চরিত্রে অভিনয় করছে অপ্সরী।

 

এর আগে ‘আমি চাইনা’, ‘সকল দুয়ার খুলে’, ‘এই শহরটা আমার জন্য না’, ‘বিয়ে বিড়ম্বনা’ নামে চারটি একক নাটকে অভিনয় করে প্রসংশিত হয়েছিল অপ্সরী। এবারই প্রথম যুক্ত হয়েছে ধারাবাহিক নাটকে।

 

হিয়া মাল্টিমিডিয়া প্রডাকশন নির্মিত মি. টেনশন নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জ্বল ও আদিবাসী মিজান। পরিচালনা করেছেন আদিবাসী মিজান। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তার সাথে আরো রয়েছেন আনিকা কবির শখ, নাদিয়া, মৌটুসী, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারুক আহমেদ, বিথী, ওয়ালিউল হক রুমী, জামিল আহমেদ, নাবিলা ইসলাম, সোহান খান, এ্যানিখান, হাসান ফেরদৌস জুয়েল, এলভিন সহ আরো অনেকে।

 

দর্শক নন্দিত মি. টেনশন ধারাবাহিক নাটকটি প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮:২০ মিনিটে এন টিভিতে প্রচারিত হয়।

 

ইত্তেফাক/এএম