স্পোর্টস ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের ফাইনাল অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে র্যাংকিংয়ের ৫৪তম খেলোয়াড় ইগা সুয়াটেকের প্রতিপক্ষ সোফিয়া কেনিন। রাশিয়ান তারকা কেনিনই এগিয়ে থাকবেন ফাইনালে। কারণ, চলতি বছরই ২১ বছর বয়সি কেনিন প্রথম বারের মতো গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে।
অন্যদিকে, ইগা সুয়াটেকের জন্য ফাইনালে ওঠাটাই নতুন একটি ইতিহাস। কারণ, ৮১ বছর পর প্রথম বারের মতোপ্যারিসে ফাইনালে উঠলেন কোনো পোলিশ নারী। সেমিফাইনালে আর্জেন্টিনার নাদিয়া পোদোরোসকাকে মাত্র ৭০ মিনিটে ৬-২, ৬-১ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে ওঠেন সুয়াটেক।
অন্যদিকে, পেত্রা কেভিতোভাকে হারিয়ে ফরাসি ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিন। প্যারিসের রোলাঁ গারোঁয় গেল বৃহস্পতিবার দুই বারের উইম্বলডন চ্যাম্পিয়ন চেক রিপাবলিকের কেভিতোভাকে ৬-৪, ৭-৫ গেমে হারান কেনিন।
চলতি বছরে দ্বিতীয় বারের মতো গ্র্যান্ড স্লাম শিরোপায় চোখ রেখেও পা মাটিতেই রাখছেন কেনিন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর সবাই আমাকে চিনতে শুরু করেছে। আর এই স্থানটা ধরে রাখার জন্য আমাকে প্রতিনিয়ত আরো ভালো টেনিস খেলতে হয়। আর এটা আমার জন্য বিশেষ একটা প্রাপ্তি। সবার সমীহ ও সম্মান অর্জন করতে পেরে আমি উচ্ছ্বসিত। তবে, এই সম্মান ধরে রাখাটা কঠিন। এখন যাতে এটা ধরে রাখতে পারি, সেদিকেই আমার মূল দৃষ্টি এখন।’
অন্যদিকে, ফাইনালে নিজেকে আন্ডারডগ মনে করছেন সুয়াটেক। কারণ, ১৯৭৫ সালে টেনিসে র্যাংকি প্রথা প্রবর্তনের পর এত নিচে থেকে কোনো নারীই ফাইনাল খেলতে পারেননি। তিনি বলেন, ‘আমি আন্ডারডগ হিসেবেই খেলব। আমার কাছে এখনো ফাইনাল খেলার ব্যাপারটাই বিস্ময়কর মনে হচ্ছে। আমি নিজের সামর্থ্য। তার পরও আমি এখনো ঘোরের মধ্যে আছি।’