করোনা ভাইরাসের মহামারির কারণে অবশিষ্ট বিশ্ব স্থবির থাকলেও কাতারের ২০২২ বিশ্বকাপ প্রস্তুতি যেভাবে এগিয়ে চলেছে তাতে সন্তুষ্ট ফিফা। ফুটবলের বিশ্ব প্রধান জিয়ান্নি ইনফান্তিনো দোহায় এক সফরে এসে গত বুধবার এ কথা বলেন। তিনি বলেন,‘আমরা পরিকল্পনা দেখেছি। কিন্তু আপনি যখন বাস্তবতা বিচার করবেন, সে হিসেবে এটা আরো বেশি অভিভূত করার মতো ব্যাপার।’ এক বিবৃতিতে তিনি এও জানান যে বিশ্বকাপের আটটি ভেন্যু ‘সময়ের আগেই’ সমাপ্ত হবে। তাঁবুসদৃশ কাতারের আল বায়েত স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের আসর।