ব্রহ্মপুত্র থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে এক শ্রেণির বালু ব্যবসায়ী চক্র ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে হুমকির মুখে পড়েছে বন্দবেড় ইউনিয়নের বলদমারা, বাগুয়ারচর, পশ্চিম খনজনমার, ফলুয়ারচর, পালেরচর, কুটিরচর, বাঘমারাসহ ১০টি গ্রাম। একাধিক গ্রামবাসী জানায়, এভাবে বালু উত্তোলন হতে থাকলে ব্রহ্মপুত্র নদের পাড়ে অবস্থিত গ্রামগুলো বিলীন হয়ে যেতে পারে। বন্দবেড় ইউপি চেয়ারম্যান কবীর হোসেন বলেন, বালু উত্তোলন এবং বালু ব্যবসায়ী সিন্ডিকেটটি খুবই শক্তিশালী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম ফেরদৌস বলেন, সরেজমিনে পরিদর্শন করে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।