নিষিদ্ধ পিরানহা বিক্রির সময় আড়তদারকে জরিমানা

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা

নান্দাইল চৌরাস্তা মাছের আড়তে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সময় এক আড়তদারের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শোভন রাংসার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলা সিনিয়র ফিশারিজ অফিসার আরিফ হোসেনসহ মত্স্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।