বেনাপোল কাস্টম হাউজের নবনির্মিত ভবন উদ্বোধন

বেনাপোল (যশোর) সংবাদদাতা

বেনাপোল কাস্টম হাউজের নবনির্মিত ষষ্ঠ তলা অফিস ভবন শুক্রবার দুপুরে উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র সদস্য আব্দুল মান্নান শিকদার ও সাইফুল ইসলাম।

উদ্বোধন শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম বেনাপোল কাস্টম হাউজের মিউজিয়াম, অডিটরিয়াম, বেনাপোল বন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেন। বিকালে তিনি বেনাপোলের ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান ও অ্যাডিশনাল কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম।