সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

ইত্তেফাক রিপোর্ট

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। গতকাল শুক্রবার তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জাহিদ, বীর প্রতীক উপস্থিত ছিলেন বলে ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।