সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানে মো. আমানউল্লা (৫৫) নামের এক গাড়িচালকের লাশ উদ্ধার করছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার চিত্রকোট ইউনিয়নের ঢাকা-কেরানীগঞ্জ রোডের এএম ইটভাটার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত আমানউল্লা ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া ইউনিয়নের মধুরচর গ্রামের ঝানু মাঝির ছেলে। তিনি গাড়িচালক ছিলেন।
নিহতের স্ত্রী পারভীন বেগম (৩৫) জানান, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে গাড়ি চালানোর উদ্দেশ্য বাসা থেকে বের হন তিনি। শুক্রবার সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি আমার স্বামী মারা গেছেন। সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিজাউল হক জানান, নিহত আমানউল্লার লাশের সঙ্গে একটি বিষের বোতল পাওয়া গেছে।