মেডিক্যালসহ ৯ ক্যাটাগরিতে ভিসা দেবে ভারত

করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় আট মাস বন্ধ থাকার পর মেডিক্যালসহ ৯ ক্যাটাগরিতে বাংলাদেশিদের কাছ থেকে আবারও ভিসা আবেদন গ্রহণ করছে ভারতীয় হাইকমিশন। গতকাল শুক্রবার ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন মেডিক্যাল, ব্যবসা, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা, জাতিসংঘ কর্মকর্তা ও জাতিসংঘ কূটনীতিক ক্যাটাগরিতে এখন ভিসার জন্য আবেদন অনলাইনে করা যাবে। ভ্রমণসহ অন্যান্য ক্যাটাগরিতে ভিসা আবেদন নেওয়া ‘শিগিগর’ শুরু হবে বলে জানানো হয়েছে। করোনা মহামারির কারণে গত ১২ মার্চ থেকে ভারত বিদেশিদের প্রবেশ বন্ধ করলে প্রায় সব ধরনের ভিসা স্থগিত হয়।