মস্কোয় শান্তি আলোচনায় আজারবাইজান ও আর্মেনিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে মস্কোয় শান্তি আলোচনায় বসেছে আজারবাইজান ও আর্মেনিয়া। বৈঠকে ঐ দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীও অংশ নিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ তথ্য জানিয়েছেন। আলোচনার মধ্যেই গতকাল দুই দেশের সংঘর্ষ অব্যাহত ছিল। আর্মেনিয়া জানিয়েছে, তাদের ২৬ সৈন্য নিহত হয়েছে। এর আগে প্রেসিডেন্ট পুতিন শান্তি আলোচনার জন্য যুদ্ধরত আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, মানবিক কারণে নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধ করা উচিত। —আলজাজিরা