নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নে স্বামী পরিত্যক্তা এক নারী (২৫) ধর্ষণ ও গর্ভের সন্তান নষ্টের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার নারী নিজেই বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে স্থানীয় মোরশেদ বাজার ফাঁড়ির পুলিশ অভিযুক্ত মো. ইউছুফ ওরফে ইউছুফ ডুবইকে (৪০) গ্রেফতার করে।
পুলিশ জানায়, প্রায় পাঁচমাস আগে একই একই এলাকার মো. ইউছুফ ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে। যাওয়ার সময় ঘটনা কাউকে জানালে হত্যার হুমকি দেন। এরপর ইউছুফ বিয়ের প্রলোভন দেখিয়ে আরও একাধিকবার ধর্ষণ করে। এতে তিনি অন্তঃস্বত্তা হয়ে পড়েন। অন্তঃস্বত্তা হওয়ার কথা বলার পর ইউছুফ তাঁকে চিকিৎসার কথা বলে জেলা শহরে একটি হাসপাতালে নিয়ে কৌশলে গর্ভের বাচ্চাকে নষ্ট করে। এতে বিষয়টি জানাজানি হয়ে গেলে এ নিয়ে স্থানীয়ভাবে সালিস হয়। প্রকাশ্য সালিসে ইউছুফ নিজের ভুল স্বীকার করে তাঁকে বিয়ের আশ্বাস দেন। কিন্তু পরে আবার বিয়ে করতে অস্বীকার করে।
হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণ ও গর্ভের সন্তানকে নষ্ট করার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত মো. ইউছুফকে গতকাল শুক্রবার গ্রেফতার করা হয়েছে। শনিবার আদালতে পাঠানো হবে। এ ছাড়া একইদিন নির্যাতনের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে