সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা এলাকার ওতিরবাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী বাসের চাকা ফেটে খুলে যাওয়ায় শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে বলে দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন নিশ্চিত করেন।
শেরপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাস শুক্রবার দক্ষিণ সুরমার ওতিরবাড়ি নামক স্থানে আসলে সামনের একটি চাকা ফেটে খুলে খুলে যায়। তখন বাসটি উল্টে এর নিচে যাত্রীরা চাপা পড়েন। ঘণ্টাখানেক পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের নিচ থেকে চাপা পড়াদের উদ্ধার করেন। এসময় দুইজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গুরুতর আহত কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ইত্তেফাক/কেকে