যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের এক শারীরিক প্রতিবন্ধী গৃহবধূ (৩৩) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছেন।
জানা গেছে, শুক্রবার ভোরে গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে যেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। আমলাই গ্রামে শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ঐ গ্রামের নুরালী মোড়লের ছেলে আব্দুল গফফার (৪০) ধর্ষণ করে। গৃহবধূর চিৎকারে তার স্বামী ও স্থানীয়রা হাতে নাতে ধর্ষককে আটক করে।
পরে রাজনৈতিক পরিচয় দানকারী প্রভাবশালী মহলসহ ধর্ষকের ভাইয়েরা এসে গৃহবধূর আত্মীয়-স্বজনকে মারধর করে ধর্ষণকারীকে ছিনিয়ে নিয়ে যায় এবং বিষয়টি জানাজানি হলে গৃহবধূর পরিবারকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। পরে প্রতিবন্ধী ঐ গৃহবধূ পালিয়ে এসে থানায় মামলা করে।নিরাপত্তাহীনতায় ভুগছে ধর্ষিতার এ পরিবার।
শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান জানান, শারীরিক প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে।
ইত্তেফাক/কেকে