শুক্রবার দুপুরে ২টার দিকে মাগুরা জেলার শ্রীপুরের দোরানগর এলাকায় সড়ক দূর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত ( ২৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত নাহিদ হাসান দিপ্ত জেলার শ্রীপুর উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়ত হোসেনের ছেলে। তিনি ঢাকায় কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ জানান, পুলিশ সদস্য নাহিদ হাসান দিপ্ত মোটরসাইকেলে করে রাজবাড়ি জেলার এক আত্মীয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মোটর সাইকেলে করে যাওয়ার সময় শ্রীপুরের দোরননগর নামকস্থানে একটি ইঞ্জিন চালিত রিকসার সাথে সংঘর্ষ ঘটলে তিনি আহত হন। তাকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। তিনি ঢাকায় কর্মরত ছিলেন।
ইত্তেফাক/কেকে