ক্যাপশন নিউজ

যা প্রশ্ন করবেন, তারই উত্তর দেবে। গান চালাতে বললে, তাও চালিয়ে দেবে। করোনা সংক্রান্ত দেশ্লবিদেশের খবর মুহূর্তে আপনার সামনে হাজির করবে অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ‘অ্যালেক্সা’। অ্যালেক্সা অন করে আপনি যে কোনও প্রশ্ন করতে পারেন, কোনও পরিষেবার সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন, স্পিকারে তার উত্তর পাবেন। অর্থাত্ আপনি কোনও কিছুর জন্য যেমন গুগলে টাইপ করে সার্চ করেন, এখানে সেটা মুখে বললেই হবে। কিন্তু এই অ্যালেক্সাই আপনার জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। হ্যাকিং-এর শিকার হতে পারেন ব্যবহারকারী, জানিয়ে দিচ্ছে সাইবার ইনটেলিজেন্স সংস্থা ‘চেকপয়েন্ট’।