বড়াইগ্রামে নৌকাবাইচ

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামে নৌকাবাইচের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড়গাড়ফা গ্রামে কমলা নদীতে শনিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। দিয়াড়গাড়ফা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি সিরাজুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান খেচু, নীলুফার ইয়াসমিন ডালু, নৌকাবাইচ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লাহ সরদার ও সম্পাদক সদন মোল্লা উপস্থিত ছিলেন।