সড়ক বন্ধ করে চলছে নির্মাণকাজ

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে সড়ক বন্ধ করে নির্মাণকাজ চলায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। প্রায় এক মাস ধরে এই অবস্থা চলছে।

জানা গেছে, পৌরসভার অধীনে থাকা শহীদ ডা. জিকরুল হক সড়কটি বন্ধ করে কাজ করায় লোকজন অনেকটা পথ ঘুরে গন্তব্যে যাচ্ছেন। এই সড়কে থাকা ব্যবসাপ্রতিষ্ঠানে বিরূপ প্রভাব পড়েছে। সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার বলেন, অনেক পুরোনো কালভার্টটি ভেঙে নতুন করে কালভার্ট ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। এতে মানুষের চলাচলে কষ্ট হচ্ছে। কাজটি দ্রুত শেষ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে।