মির্জাপুরে সাত দোকানদারকে জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

রাস্তার দুই পাশের ফুটপাত দখল মুক্ত করতে শনিবার মির্জাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় সাত দোকানদারকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন এ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা যানজটমুক্ত এবং অবৈধ দোকানপাট অপসারণ না হওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অবস্থায় রাস্তার দুই পাশ দখল হতে দেওয়া হবে না।