রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রামগতিতে শনিবার সকালে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মো. ডালিমের মৃতু্যু হয়েছে। উপজেলার রাস্তার হাট হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ের সামনে রামগতি-সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডালিম সকালে ছৈয়দ মৌলভীবাজার থেকে মোটরসাইকেলযোগে রাস্তার হাটের দিকে যাচ্ছিলেন। মালবাহী একটি ট্রাককে অতিক্রম করার সময় ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। ট্রাকে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ডালিম নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের সমিতি বাজার এলাকার মো. হুমায়ুনের ছেলে। রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমান জানান, ট্রাকটি জব্দ করা হলেও চালক-হেলপার পালিয়ে গেছে। মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।