স্বরূপকাঠিতে ভাসমান লাশ উদ্ধার

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে ভাসমান গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মাগুরা গ্রামের মাগুরা খালের মোহনা থেকে গলিত ঐ লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ঐ খালের মোহনায় স্থানীয়রা ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, লাশটি গলিত। পুরুষ কিংবা নারী তা শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের শেষে ময়নাতদন্তে লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।