কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাইয়ে কোদালা এলাকা থেকে শনিবার ৬০০ ঘনফুট মূল্যবান সেগুন ও গামারি কাঠ জব্দ করেছে বিজিবি। সংঘবদ্ধ কাঠ চোর সংরক্ষিত বনাঞ্চল থেকে এসব সেগুন ও গামারি কাঠ কেটে পাচারের জন্য কোদালায় জড়ো করে রাখে। স্থানীয় জনগণের মাধ্যমে খবর পেয়ে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ ফোর্স নিয়ে কোদালায় অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করেন। লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ মূল্যবান কাঠ উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।