দীর্ঘদিন ঘরে আটকে থাকা চীনের মানুষ এবার বের হতে শুরু করেছে। সরকার ঘোষিত এক সপ্তাহের ছুটি মানুষকে ঘুরতে যেতে উত্সাহিত করেছে। হোটেল ভাড়া বেড়েছে, চীনের মহাপ্রাচীরের সব টিকিট শেষ। সপ্তাহব্যাপী অবকাশের প্রথম চার দিনে দেশটিতে প্রায় ৪৩ কোটি মানুষ ভ্রমণ করেছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮০ শতাংশ। গত ১৫ আগস্টের পর থেকে চীনে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা যায়নি। যা মানুষকে পুনরায় অর্থনীতি পুনরুদ্ধারে আশাবাদী করে তুলেছে। বর্তমানে চীনে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াতের ক্ষেত্রে কোয়ারেন্টাইনের কোনো বাধ্যবাধকতাও নেই। তুলে নেওয়া হয়েছে পর্যটন খাতের ওপর নিষেধাজ্ঞাও।