৪৩টি এয়ারলাইনস কোম্পানি দেউলিয়া

নোভেল করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে একটি হচ্ছে এয়ারলাইনস কোম্পানি। কারণ যাতায়াতের সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরেই অনেক কোম্পানিরই আয় শূন্যের ঘরে নেমে এসেছে। অথচ ব্যয় কমেনি। অন্যদিকে যারা যাত্রী পাচ্ছে তারাও লোকসান গুনছে স্বল্প যাত্রীর কারণে। এ অবস্থায় ইতিমধ্যে ৪৩টি এয়ারলাইনস কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। এয়ারলাইনস কোম্পানিগুলো সরকারি সহায়তা না পেলে আগামী কয়েক মাসের মধ্যে আরো বেশ কিছু কোম্পানিকে দেউলিয়াত্ব ঘোষণা করা ছাড়া আর উপায় থাকবে না।