গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের আয়োজনে ‘বাংলাদেশের শহরাঞ্চলের মাঠে ও ছাদে উদ্যান ফসল চাষের প্রযুক্তি উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পের দিনব্যাপী কর্মশালা গতকাল ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিএআরসির অর্থায়নে কর্মশালার আয়োজন করা হয়। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আবেদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালক ড. মো. মিয়ারুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক ড. এস এম শরিফুজ্জামান, বিএআরসির পরিচালক ড. মো. হারুনুর রশিদ। কারিগরি সেশনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মোফাজ্জল হোসেন।