চট্টগ্রামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রাম অফিস

পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় পুকুরে ডুবে দুই বছর বয়সি এক শিশু মারা গেছে। তার নাম শাখাওয়াত হোসেন রিসান। সে একই এলাকার করিমুল ইসলামের পুত্র। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাড়ির সামনে খেলা করার সময় শিশুটি পুকুরে পড়ে যায়। তাকে পুকুর থেকে উদ্ধার  করে হাসপাতালে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।